‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ (সৃজনশীল প্রশ্ন)
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও:
আবাল্য তোমার যে নিসর্গ ছিল নিদারুণ নির্বিকার,
সুরক্ষিত দুর্গের মতন আমাদের প্রতিরোধে সে হলো সহায়,
ব্ল্যাকআউট অমান্য করে তুমি দিগন্তে জ্বেলে দিলে
বিদ্রোহী পূর্ণিমা। আমি সেই পূর্ণিমার আলোয় দেখেছি;
আমরা সবাই ফিরছি আবার নিজস্ব উঠোন পার হয়ে নিজেদের ঘরে।
ক) ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় কত হাজার লোকালয়ের উল্লেখ আছে ? ১
খ) ‘যখন শকুন নেমে আসে এই বাংলায়’ বলতে কী বোঝানো হয়েছে ? ২
গ) উদ্দীপকের সাথে ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতার চেতনাগত সাদৃশ্য আলোচনা কর। ৩
ঘ) উদ্দীপকটিতে ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতার সামগ্রিক ভাব ফুটে উঠেছে কি? তোমার মতামতের পক্ষে যুক্তি দাও। ৪
আরও দেখুন: ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতার বহুনির্বাচনি প্রশ্ন

