আমাদের সম্পর্কে

জোছনাবিলাস কী

জোছনাবিলাস বাংলা ভাষার একটি শিক্ষামূলক ও সাহিত্যিক প্ল্যাটফর্ম। ২০২০ সালে এর যাত্রা শুরু হয় একটি সহজ বিশ্বাস থেকে: মানসম্মত পড়াশোনার উপকরণ আর ভালো সাহিত্য সবার জন্য, বিনামূল্যে, নিজের ভাষায় সহজলভ্য হওয়া উচিত।

এখানে একদিকে শিক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতি নিতে পারে, অন্যদিকে পাঠকেরা খুঁজে পান কবিতা, গল্প আর মননশীল লেখা। পড়াশোনা আর সাহিত্য, দুটোকে এক জায়গায় আনাই জোছনাবিলাসের উদ্দেশ্য।

এখানে যা পাবেন

  • SSC ও HSC প্রস্তুতি: বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন, জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর
  • MCQ কর্নার ও অনলাইন কুইজ: অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নে অনুশীলন, তাৎক্ষণিক ফলাফল আর সনদপত্র
  • বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি: ভর্তি পরীক্ষার বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞানের প্রস্তুতি
  • চাকরির প্রস্তুতি: বিসিএস ও ব্যাংক নিয়োগ পরীক্ষার বিষয়ভিত্তিক উপকরণ
  • শিল্প-সাহিত্য: কবিতা, ছোটগল্প, প্রবন্ধ, নাটক ও শিল্পকর্ম
  • লাইফস্টাইল ও প্রযুক্তি: স্বাস্থ্য, ভ্রমণ, প্রকৃতি ও প্রযুক্তিবিষয়ক লেখা

কে পরিচালনা করেন

জোছনাবিলাস প্রতিষ্ঠা ও পরিচালনা করেন এএসএম সাইফুল্লাহ বায়েজীদ। তিনি বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ, চট্টগ্রামের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক। বাংলা ভাষা ও সাহিত্যে তিনি বিএ (সম্মান), এমএ ও এমফিল ডিগ্রি অর্জন করেছেন, এবং বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণায় যুক্ত আছেন।

দীর্ঘদিন একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বাংলা পড়ানোর অভিজ্ঞতা থেকেই এই সাইটের প্রশ্ন, ব্যাখ্যা ও অনুশীলন সামগ্রী তৈরি হয়। শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা কোথায় আটকে যায় আর কোন বিষয়ে বেশি সাহায্য দরকার, সেই অভিজ্ঞতাই জোছনাবিলাসের কন্টেন্টের ভিত্তি।

বিষয়বস্তুর মান

জোছনাবিলাসের শিক্ষামূলক লেখা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবইয়ের সাথে মিলিয়ে তৈরি করা হয়। তবু কোনো তথ্যে ভুল চোখে পড়লে আমাদের জানান। যাচাই করে দ্রুত সংশোধন করা হবে।

সাহিত্য বিভাগে প্রকাশিত লেখার স্বত্ব সংশ্লিষ্ট লেখকের। লেখকের অনুমতি ছাড়া কোনো লেখা অন্য কোথাও প্রকাশ করা যাবে না।

যোগাযোগ

প্রশ্ন, পরামর্শ, ভুল সংশোধন কিংবা লেখা পাঠাতে চাইলে যোগাযোগ করুন:

 

Update cookies preferences