Tuesday, April 14, 2026
More
    Home Education সোনার তরী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

    সোনার তরী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

    0
    5157
    'সোনার তরী' কবিতার অনুধাবনমূলক প্রশ্ন
    Advertisement

    সোনার তরী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন



    সোনার তরী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

    ১. “সোনার তরী” কবিতাটি কোন ছন্দে রচিত?
    উত্তর : “সোনার তরী” কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
    ২. ‘খরপরশা’ শব্দের অর্থ কী?
    উত্তর : ‘খরপরশা’ শব্দের অর্থ-শাণিত বা ধারালো বর্শা।
    ৩. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন?
    উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালে জন্মগ্রহণ করেন।
    ৪. ‘ক্ষুরধারা’ শব্দের অর্থ কী?
    উত্তর : ‘ক্ষুরধারা’ শব্দের অর্থ-ক্ষুরের মতো ধারালো যে প্রবাহ বা স্রোত।
    ৫. “সোনার তরী” কবিতার পূর্ণ পর্ব ও অপূর্ণ পর্ব কত মাত্রার?
    উত্তর : “সোনার তরী” কবিতার পূর্ণ পর্ব ৮ মাত্রার ও অপূর্ণ পর্ব ৫ মাত্রার।
    ৬. রবীন্দ্রনাথের প্রথম কাব্য ‘বনফুল’ কত বছর বয়সে প্রকাশিত হয়?
    উত্তর : রবীন্দ্রনাথের প্রথম কাব্য ‘বনফুল’ পনেরো বছর বয়সে প্রকাশিত হয়।
    ৭. “সোনার তরী” কবিতাটি কী জাতীয় কবিতা?
    উত্তর : “সোনার তরী” কবিতাটি রূপক কবিতা।
    ৮. “সোনার তরী” কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
    উত্তর : “সোনার তরী” কবিতাটি ‘সোনার তরী’ কাব্যগ্রন্থের অন্তর্গত।
    ৯. “সোনার তরী” কবিতায় ‘নৌকা’ এবং ‘মাঝি’ কীসের প্রতীক?
    উত্তর : “সোনার তরী” কবিতায় ‘নৌকা’ এবং ‘মাঝি’ মহাকালের প্রতীক।
    ১০. “সোনার তরী” কবিতায় কয়টি চরিত্র পাওয়া যায়?
    উত্তর : “সোনার তরী” কবিতায় দুটি চরিত্র পাওয়া যায়।
    ১১. “সোনার তরী” কবিতায় ‘সোনার ধান’ বলতে কী বোঝানো হয়েছে?
    উত্তর : “সোনার তরী” কবিতায় ‘সোনার ধান’ বলতে মানুষের/কবির সৃষ্টিকর্মকে বোঝানো হয়েছে।
    ১২. “সোনার তরী” কবিতায় ‘বাঁকা জল’ কীসের প্রতীক?
    উত্তর : “সোনার তরী” কবিতায় ‘বাঁকা জল’ কালস্রোতের প্রতীক।
    ১৩. ‘থরে বিথরে’ শব্দের অর্থ কী?।
    উত্তর : ‘থরে বিথরে’ শব্দের অর্থ-স্তরে স্তরে।
    ১৪. “সোনার তরী” কবিতায় গ্রামের অবস্থা কেমন ছিল?
    উত্তর : “সোনার তরী” কবিতায় গ্রামের অবস্থা মেঘে ঢাকা ছিল।
    ১৫. কৃষক মাঝিকে কী অনুরোধ করেছিল?
    উত্তর : কৃষক মাঝিকে সোনার ধান নৌকায় তুলে নিতে অনুরোধ করেছিল?
    ১৬. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?
    উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে নোবেল পুরস্কার লাভ করেন?
    ১৭. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করেন?
    উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর ১৯৪১ সালে মৃত্যুবরণ করেন।
    ১৮. কবি কখন কিভাবে কোথায় কবিতাটি লেখেন?
    উত্তর : এই কবিতাটি তিনি ১২৯৮ বঙ্গাব্দে (১৮৯২ সালে) শিলাইদহে রচনা  করেন।
    ১৯ কখন কবিতটি প্রকাশিত হয়?
    উত্তর : ১৮৯৪ সালে।
    ২০. কবিতাটিতে কোন শব্দ কতবার আছে তার বিবরণ :

    * বর্ষা শব্দটি আছে – ২ বার ।
    * ‘ঠাঁই নাই, ঠাঁই নাই’ – ১ বার ।
    * ঠাঁই নাই – ২ বার ।
    * ‘দেখে যেন মনে হয় চিনি উহারে’ – ২ বার ।
    * ‘সোনার তরী’ আছে – ১ বার ।
    * তরণী – ১ বার ।
    * তরী – ৪ বার ।
    * ধান – ৪ বার ।
    * নদী – ৩ বার ।
    * বর্ষা – ২ বার ।
    * ক্ষেত – ২ বার ।



    ২১. “সোনার তরী” কবিতায় ‘আমি’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
    উত্তর : আমি- সাধারন অর্থে কৃষক । প্রতীকী অর্থে শিল্পস্রষ্টা কবি নিজে ।
    ২২. ‘‘সোনার তরী’’ কবিতায় নিবিড়ভাবে কী মিশে আছে?-
    উত্তর : ‘‘সোনার তরী’’ কবিতায় নিবিড়ভাবে মিশে আছে কবির জীবন দর্শন।
    ২৩. ‘‘সোনার তরী’’ কবিতায় মাঝিকে কৃষকের পরিচিত মনে হলেও তাঁর আচরণে কী ছিল?
    উত্তর : ‘‘সোনার তরী’’ কবিতায় মাঝিকে কৃষকের পরিচিত মনে হলেও তাঁর আচরণে ছিল অপরিচয়ের নির্বিকারত্ব ও নিরাসক্তি ।
    ২৪. রবীন্দ্রনাথ ঠাকুরের কোন অনুভূতি সোনার তরী কবিতায় ব্যক্ত হয়েছে?
    উত্তর : নিঃসঙ্গ বেদনা নিয়ে মহাকালের শূন্যতায় বিলীন হওয়ার ইঙ্গিত ।
    ২৫. মানুষের সৃষ্ট সোনার ফসল টিকে থাকে কেন?
    উত্তর : সৃষ্টি অবিনশ্বর বলে
    ২৬. “সোনার তরী” কবিতায় ‘বিদেশ’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
    উত্তর : চিরায়ত শিল্পলোক।
    ২৭. “সোনার তরী” কবিতায় কৃষক কীসের বেদনা নিয়ে অনিবার্য মৃত্যুর প্রতীক্ষায় থাকে ?
    উত্তর : নিঃসঙ্গ অপূর্ণতার বেদনা নিয়ে।



    আরও দেখুন> ‘সোনার তরী’ কবিতার বহুনির্বাচনি 

    error: Content is protected !!